নারায়ণগঞ্জ কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
নারায়ণগঞ্জ জেলা কারাগারে জাহাঙ্গীর (৩৮) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ২০১৪ সাল থেকে রূপগঞ্জের একটি মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন।
নারায়ণগঞ্জ জেলা কারাগারে জাহাঙ্গীর (৩৮) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার রাতে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জাহাঙ্গীর আড়াইহাজার উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। ২০১৪ সাল থেকে তিনি রূপগঞ্জের একটি মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত হয়ে কারাগারে আছিলেন। গত রোববার হৃদরোগে আক্রান্ত হলে তাকে ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়না তদন্তের পর দাফনের জন্য পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।