সব সংবাদ
জাতীয়

কুমিল্লায় দুই পুলিশ সদস্যের গাঁজা বিক্রির অভিযোগে তোলপাড়, ওসি বদলি

কুমিল্লার দাউদকান্দি থানায় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে গাঁজা বিক্রির অভিযোগ উঠেছে। সংবাদ প্রকাশের পর থানার ওসি মো. আব্দুল বারীকে প্রত্যাহার করা হয়েছে।

কুমিল্লা থেকে আসা খবরে জানা গেছে, কুমিল্লার দাউদকান্দি থানায় কর্মরত এসআই মো. ইমাম উদ্দিন এবং এএসআই হাফিজুর রহমানের বিরুদ্ধে গাঁজা বিক্রির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দৈনিক যুগান্তরে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক ও সামাজিক মহলে তোলপাড় শুরু হয়।

এই ঘটনার জন্য দাউদকান্দি থানার ওসি মো. আব্দুল বারী তোপের মুখে পড়েন। সন্ধ্যায় তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে ওসি বারীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সংযুক্ত করা হলো।

এর আগে মঙ্গলবার দুপুরে আইনশৃঙ্খলা সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন সংবাদ নিয়ে ওসির কাছে ব্যাখ্যা দাবি করেন। উদ্বেগ প্রকাশ করে ওসি বারী কোনো সদুত্তর দিতে পারেননি।