সব সংবাদ
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: ৫৮ হাজারেরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত

গত সপ্তাহে ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে এ তথ্য উদ্ঘাটিত হয়েছে।

গত সপ্তাহে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের নাসার স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা স্যাটেলাইট রাডার ডাটা বিশ্লেষণ করে দেখেছেন, ভূমিকম্পের পর প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পর্যবেক্ষণটি প্রাথমিক এবং তাৎক্ষণিক বলে জানিয়েছেন গবেষকরা। তবে ভেনেজুয়েলার সরকারি তথ্য অনুযায়ী, ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি সম্পূর্ণ ধসে পড়েছে। এ পর্যন্ত সরকারিভাবে ১ হাজার ৭০০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে এবং গত এশ বছরের মধ্যে এটিই ভেনেজুয়েলায় সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প।