সব সংবাদ
অর্থনীতি

রাজশাহী সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা, কর বৃদ্ধি নেই

রাজশাহী সিটি কর্পোরেশন ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা করেছে। নতুন কর বা কর বৃদ্ধি ছাড়াই এই বাজেট প্রণয়ন করা হয়েছে।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ৩০ জুন ২০২৬ তারিখে নগর ভবনের সিটি হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। এই বাজেটের আকার ১ হাজার ৯ কোটি ৬৬ লক্ষ টাকা। তিনি ১৬ মার্চ ২০২৬ তারিখে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, এই বাজেটে নাগরিকদের ওপর কোনো নতুন কর বা বিদ্যমান কর বৃদ্ধির প্রস্তাব রাখা হয়নি। নাগরিকদের স্বস্তি বজায় রেখে উন্নয়ন কার্যক্রম ও সেবার মান উন্নত করার লক্ষ্যে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। প্রশাসক আরও বলেন, রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, আধুনিক, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও বাসযোগ্য মডেল নগরীতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, আলোকসজ্জা, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, নগর সৌন্দর্যবর্ধন এবং সবুায়নে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর আস্থা ও দিকনির্দেশনায় রাজশাহী মহানগরীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন।