তারেক রহমান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দেবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দেবেন। সামাজিক মাধ্যমে তাঁর যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞার যে গুজব ছড়াচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দেবেন বলে জানা গেছে। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবাররা তাঁর যুক্তরাষ্ট্র সফরে মার্কিন নিষেধাজ্ঞার মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। তবে মার্কিন সরকার এ পর্যন্ত কখনো প্রকাশ্যে এমন কোনো ঘোষণা দেয়নি যে তারেক রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের দূতাবাস এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিল। সেসময় ঢাকায় মার্কিন দূতাবাসের একটি ফাঁস হওয়া কূটনৈতিক বার্তায় তাঁর যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দেওয়ার সুপারিশ করা হয়েছিল, কিন্তু সেটি ছিল একটি অভ্যন্তরীণ সুপারিশমালা, সরকারি নীতিগত সিদ্ধান্ত নয় এবং পরবর্তীতে তা আর কার্যকর হয়নি। মার্কিন দূতাবাস সূত্র জানায়, তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়েছে এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে, যা থেকে কোনো ব্যক্তিগত ভিসা নিষেধাজ্ঞার ইঙ্গিত মেলে না। এমনকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবারের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন, যা বিষেধাজ্ঞার গুজবকে আরও অসম্ভব করে তোলে।