দোহারে ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেপ্তার
ঢাকার দোহার উপজেলায় ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। খলিল বেপারী (৩৯) নামে ওই ব্যক্তিকে সোমবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
দোহার থানা পুলিশ ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম খলিল বেপারী (৩৯)। তিনি উপজেলার বটিয়া এলাকার মোন্নাফ বেপারীর ছেলে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক।n
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে দোহার থানার এসআই আতাউর রহমান, এএসআই সাইফুল ইসলাম এবং এসআই সুমন সরকারের নেতৃত্বে একটি ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে খলিল বেপারীকে গ্রেপ্তার করেন।n
পরে মঙ্গলবার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।