ডিবিএইচ ফাইন্যান্সের ৩০তম এজিএমে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন
ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। কোম্পানির খেলাপি ঋণ মাত্র ০.৮৪ শতাংশ, যা দেশের আর্থিক খাতে সর্বনিম্ন।
ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডাররা ডিসেম্বর ৩১, ২০২৫ তারিখে সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদন করেন। সভায় কোম্পানির চেয়ারম্যান সৈয়দ মঈন উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। সভায় ব্যবস্থাপনা পরিচালক নাসিমুল বাতেন প্রতিষ্ঠানের পরিচালন দক্ষতা তুলে ধরে বলেন, ডিবিএইচ এর খেলাপি ঋণ মোট ঋণের মাত্র ০.৮৪ শতাংশ, যা দেশের আর্থিক খাতের মধ্যে সর্বনিম্ন। এটি প্রতিষ্ঠানটিকে টানা ২১ বছর সর্বোচ্চ ক্রেডিট রেটিং AAA (ট্রিপল এ) ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কোম্পানিটি মোট ৬২,৮৬৯টি পরিবারের আবাসনের স্বপ্ন পূরণে সহায়তা করেছে।