সব সংবাদ
খেলা

২০২৬ বিশ্বকাপ: এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হাইতি-তুরস্ক-তিউনিসিয়ার

২০২৬ বিশ্বকাপে ফিফার নতুন টাইব্রেকার নিয়মের কারণে গ্রুপ পর্বে এক ম্যাচ বাকি থাকতেই তিনটি দলের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেছে। আগে গোল পার্থক্য প্রথম টাইব্রেকার হলেও এবার মুখোমুখি লড়াইয়ের ফলই প্রথমে বিবেচনা করা হচ্ছে।

২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের নতুন টাইব্রেকার নিয়মের কারণে এক ম্যাচ বাকি থাকতেই হাইতি, তুরস্ক ও তিউনিসিয়া এই তিন দলের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেছে। এত দিন বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে প্রথমে গোল পার্থক্য দেখা হতো, কিন্তু এবার থেকে মুখোমুখি লড়াইয়ের ফলই প্রথম টাইব্রেকার হিসেবে বিবেচিত হচ্ছে।

নতুন টাইব্রেকার ক্রম হলো: প্রথমে মুখোমুখি লড়াইয়ের ফল, দ্বিতীয়তে গ্রুপ পর্বের সামগ্রিক গোল পার্থক্য, তৃতীয়তে মোট গোল, চতুর্থতে ফেয়ারপ্লে পয়েন্ট এবং সর্বশেষে ফিফা র্যাঙ্কিং। ফেয়ারপ্লে পয়েন্ট হিসাবে লাল ও হলুদ কার্ডের জন্য ঋণাত্মক পয়েন্ট যোগ করা হচ্ছে।

গ্রুপ 'ডি'-তে প্যারাগুয়ের কাছে হেরে তুরস্কের নকআউট সম্ভাবনা শেষ হয়ে গেছে। তুরস্ক যেহেতু যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে দুই দলের কাছেই হেরেছে, তাই হেড টু হেডে পিছিয়ে থাকায় তারা গ্রুপে তৃতীয় হওয়ার সুযোগও হারিয়েছে।

গ্রুপ 'এফ'-এ তিউনিসিয়ারও একই পরিস্থিতি। নেদারল্যান্ডসকে হারালেও সুইডেনের কাছে মুখোমুখি লড়াইয়ে ৫-১ গোলে হারের কারণে তিউনিসিয়া তৃতীয় হতে পারবে না।

গ্রুপ 'বি'-তে ব্রাজিলের কাছে হেরে হাইতিও বিদায় নিশ্চিত হয়ে গেছে। স্কটল্যান্ডের কাছে হাইতির হারের কারণে হেড টু হেডে তারা পিছিয়ে আছে। গ্রুপে চতুর্থ হওয়া মানেই বিশ্বকাপ থেকে বিদায়!