সব সংবাদ
ফেনী

পরশুরামের ফার্মেসি মালিক প্রীতম পাল মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ

ফেনীর পরশুরামে শৈল ফার্মেসির মালিক প্রীতম পালের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ উঠেছে। গত ২০ জুন পুলিশ ১১৭ বোতল ভারতীয় মদসহ ড্রাইভারকে গ্রেপ্তার করে। এরপর থেকেই প্রীতম পাল লাপাত্তা। তার মা গীতা রাণী পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক নার্সিং সুপার ভাইজার।

পরশুরাম উপজেলার শৈল ফার্মেসির স্বত্বাধিকারী প্রীতম পাল (৩৫) দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে আসছিলেন বলে অভিযোগ উঠেছে। তার ফার্মেসির আড়ালে ইয়াবা, গাঁজা ও মদের রমরমা ব্যবসা চলতো বলে স্থানীয় সূত্র জানায়। প্রীতম পাল পরশুরাম উপজেলার পাটোয়ারী বাড়ী পশ্চিম বসন্তপুর এলাকার মৃত গৌরাঙ্গ শংকর পালের একমাত্র ছেলে। অনুসন্ধানে জানা যায়, তার দক্ষিণ কোলাপাড়ায় বাসার পাশে একটি রুমে মদের গোডাউন রয়েছে এবং সেখান থেকে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ হতো। প্রীতম পালের রয়েছে ভারতীয় নাগরিকত্ব। তিনি ভারতে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন এবং বাংলাদেশ থেকে এইচএসসি পাশ করেন। গত ২০ জুন সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরশুরাম টু ফেনী সড়কের সমিতি রোডের পাশে পরশুরাম ক্লিনিকের এম্বুলেন্সে অভিযান চালিয়ে ১১৭ বোতল ভারতীয় মদসহ ড্রাইভার জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন জানান, এই মদ গীতা মেডিসিন সপের মালিক প্রীতম পালের এবং এগারো দিনের অধিক সময় ধরে ঢাকায় নেওয়া হয়েছে। এরপর থেকেই প্রীতম পাল লাপাত্তা হয়ে যান। তার দোকান গতকাল পর্যন্তও বন্ধ ছিল। প্রীতম পালের মা গীতা রাণী চন্দ পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং সুপার ভাইজার হিসেবে কর্মরত ছিলেন এবং ২০২৪ সালে অবসরে যান। তার বিরুদ্ধে অনিয়মের মাধ্যয়ে অর্থ উপার্জন করে পরশুরামে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে। প্রীতম পালের স্ত্রী পুতুল নন্দি চাঁদপুর সরকারি মিডওয়াইফারি প্রতিষ্ঠানে তিন বছর মেয়াদি মিডওয়াইফারি নার্সিং কোর্সে উত্তীর্ণ হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন, একজন নার্সের চাকরি করে সে, সামান্য ফার্মেসির মালিক হয়ে কীভাবে এতো জায়গা জমিন কিনে এবং বহুতল বাড়ি নির্মাণ করে। পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আশ্রাফুল ইসলাম জানান, আটককৃত ড্রাইভারের কথা ধরে প্রীতম পালের বিরুদ্ধে মামলা দেওয়া যায় না। রিমান্ডে নিলে যদি কারোর নাম বলে তখন মামলায় আসামি অন্তর্ভুক্ত করা যায়।

মূল প্রতিবেদন (Reference): - দৈনিক ফেনীর সময় — ফেনীর সময়