সব সংবাদ
জাতীয়

রায়গঞ্জে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় পুলিশ ও ধর্মীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা

সিরাজগঞ্জের রায়গঞ্জে সামাজিক শান্তি ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে পুলিশ সুপারের উদ্যোগে মসজিদের ইমাম ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ জুন ২০২৬ তারিখে মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ থানা পুলিশের আয়োজনে এই বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন সিরাজগঞ্জের জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। সমাজে বিভ্রান্তি ছড়ায় এমন যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। পুলিশ জনগণের বন্ধু উল্লেখ করে তিনি আরও বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। এই সভায় রায়গঞ্জ থানা পুলিশের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।