সব সংবাদ
জাতীয়

চট্টগ্রাম বন্দরে জাহাজ সংঘর্ষে পাথরবোঝাই লাইটার ডুবে গেল

চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাথরবোঝাই এমভি বে হারবার-২ জাহাজ ডুবে গেছে। দুর্ঘটনায় ১২ জন নাবিক নিখোঁজ হলেও উদ্ধার অভিযানে সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর চ্যানেলে সোমবার (২৯ জুন) দিবাগত রাতে দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কর্ণফুলী নদীর বঙ্গোপসাগরের মোহনায় ২ ও ৩ নম্বর বয়ার মাঝখানে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে এমভি বে হারবার-২ নামে পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে যায়। দুর্ঘটনার পরপরই জাহাজের ১২ জন নাবিক নিখোঁজ হয়। কোস্ট গার্ড দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং ৮ জন নাবিককে উদ্ধার করে। বাকি চারজন নাবিক ভাসতে ভাসতে পারকি সমুদ্র সৈকত এলাকায় পৌঁছায়। সেখানে স্থানীয় জনগণের সহায়তায় তাদেরকেও জীবিত উদ্ধার করা হয়।