বিশ্বকাপে বড় অঘটন! প্যারাগুয়ের কাছে হারে জার্মানি, বিমর্ষ জার্মান সমর্থকরা
প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। নিউইয়র্কে অনুষ্ঠিত ম্যাচটি অতিরিক্ত সময় ও টাইব্রেকারে গড়ায়। ভিএআরে একটি গোল বাতিল হওয়ায় ক্ষুব্ধ হন জার্মান সমর্থকরা।
প্যারাগুয়ের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে। নিউইয়র্কে অনুষ্ঠিত ম্যাচটি ছিল রোমাঞ্চকর। নিয়মিত সময়ে ১-১ সমতা থাকার পর অতিরিক্ত সময়ে জার্মানি একটি গোল করলেও ভিএআরে তা বাতিল হয়ে যায়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন জার্মান সমর্থকরা। তারা বলেন, ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে এমন পরিস্থিতিতে গোল মান্যতা পায়। এটা ৫০-৫০ সিদ্ধান্ত ছিল।
টাইব্রেকারে রোমাঞ্চ আরও বাড়ে। জার্মানি প্রথম দুটি শট মিস করলে প্যারাগুয়ে সুবর্ণ সুযোগ পায়। শেষ পর্যন্ত সাডেন ডেথে জার্মানি প্রথম শট মিস করলে প্যারাগুয়ে গোল করে জয়ী হয়।
হারের পর জার্মান সমর্থকরা নিজেদের দলের সমালোচনা করতেও ভুলেননি। তারা বলেন, গোলরক্ষক নয়ার তার সেরা সময়ে নেই এবং বিশ্বমানের ফুটবলার এই স্কোয়াডে খুব কম। কোচ নাগালসম্যানের পরীক্ষা-নিরীক্ষা সফল হয়নি।
অন্যদিকে, জয়ের আনন্দে উদযাপন করেছে প্যারাগুয়ে সমর্থকরা। এদিন সেখানে ব্রাজিলের ম্যাচও ছিল। তাই ব্রাজিলিয়ান সমর্থকরাও প্যারাগুয়ের জয়ে শামিল হয়েছেন।