সব সংবাদ
খেলা

টাইব্রেকারে জার্মানির বিদায়, শেষ ষোলোতে প্যারাগুয়ে

বিশ্বকাপে প্রথমবার টাইব্রেকারে হেরে বিদায় নিল জার্মানি। ফক্সবোরোতে শেষ ৩২ এর ম্যাচে প্যারাগুয়ের কাছে ৪-৩ গোলে হারল চারবারের চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে এক ম্যাচ হাতে রেখে এক যুগ পর নকআউটে উঠেছিল জার্মানি। কিন্তু শেষ পর্যন্ত আর বেশি পথ চলতে পারল না তারা। ফক্সবোরোতে শেষ ৩২ এর ম্যাচে প্যারাগুয়ের কাছে ৪-৩ গোলে হারল চারবারের চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে ম্যাচ ১-১ গোলে সমতায় শেষ হয়। পেনাল্টি শুটআউটে জার্মানি প্রথম শটেই হোঁচট খায়। কাই হ্যাভার্জের শট রুখে দেন প্যারাগুয়ে গোলকিপার গিল। এরপর চতুর্থ ও পঞ্চম শটেও জার্মানরা ব্যর্থ হয়। ফলে ২০১৪ সালের বিশ্বকাপ জয়ের পর প্রথমবার নকআউটে খেলতে নেমেই বড় ধাক্কা খেল জার্মানি। ম্যাচের ৪২তম মিনিটে জুলিও এনকিসোর হেডে এগিয়ে যায় প্যারাগুয়ে। বিরতির পর ৫৪তম মিনিটে কাই হ্যাভার্জের গোলে সমতা ফেরায় জার্মানি। এরপর ম্যাচ অতিরিক্ত সমতে গড়ায়। ১০২তম মিনিটে জোনাথন টাহ গোল করলেও ভিডিও পর্যালোচনায় তা বাতিল হয়। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয়ী হয়ে শেষ ষোলোতে পৌঁছে গেল প্যারাগুয়ে। ২০০২ সালে শেষ ষোলোতে জার্মানির কাছে হারের শোধ তুলল তারা।