গাজীপুরের কোনাবাড়ীতে বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী মেট্রো থানায় বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন পর কোনাবাড়ী থানায় নিজস্ব কার্যালয় পেয়ে দলের নেতাকর্মীরা আনন্দিত।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার সোমবার দুপুরে কোনাবাড়ী ছানা মার্কেটে এই কার্যালয়ের উদ্বোধন করেন। এই কার্যালয় পাওয়ার ফলে কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক কাজ আর ব্যাহত হবে না বলে জানিয়েছেন দলের নেতাকর্মীরা। অনুষ্ঠানে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সভাপতিত্বে রয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রায়হান আহমেদ হৃদয়, সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সহসভাপতি রফিকুজ্জামান রফিকসহ থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, এই কার্যালয় থেকে ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে এবং সাধারণ মানুষও তাদের সমস্যা সমাধানের জন্য এই অফিসের সাহায্য নিতে পারবেন।