সব সংবাদ
জাতীয়

পার্বত্য ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আয়করমুক্ত করার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কৃষি, ব্যবসা ও বেতনের আয়করমুক্ত করার প্রস্তাব দিয়েছেন। ২৯ জুন ২০২৬ তারিখে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট আলোচনায় এই প্রস্তাব উপস্থাপন করেন তিনি।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান পার্বত্য ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য বেতন, কৃষি ও ব্যবসার আয়করমুক্ত রাখার প্রস্তাব দিয়েছেন। সোমবার ২৯ জুন ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিশেনের ১৮তম দিনে সকালে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এই প্রস্তাব করেন। সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে পার্বত্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর নির্দিষ্ট কিছু আয়ের ওপর কর অব্যাহতির প্রস্তাব রয়েছে। এটি আরও সম্প্রসারণ করে পাহাড়ি ও সমতলের সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যবসা, কৃষি এবং বেতনভিত্তিক আয়ও করমুক্ত করা উচিত। তিনি আরও বলেন, দিনাজপুর, ময়মনসিংহ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন অঞ্চলেও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠী বসবাস করে। তাই সুবিধাটি শুধু পার্বত্য অঞ্চলে সীমাবদ্ধ রাখা উচিত নয়।