কুমারখালীতে ২২০০ কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ২২০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও উচ্চফলনশীল ধানের বীজ বিতরণ করা হয়েছে। এই প্রণোদনার উদ্দেশ্য আমন মৌসুমে ধানের উৎপাদন বৃদ্ধি করা।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে উফশী আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুই হাজার দুইশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। রোববার (২৮ জুন) উপজেলা পরিষদ চত্বরে কুমারখালী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কৃষকদের জন্য সরকারি এই সহায়তার উদ্বোধন করেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাইসুল ইসলাম। এই কর্মসূচির আওতায় উপজেলার নির্বাচিত প্রত্যেক কৃষককে ৫ কেজি উচ্চফলনশীল ধানের বীজ, ১০ কেজি জিওপি এবং ১০ কেজি এমওপি রাসায়নিক সার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়েছে। সরকারের এই সময়োপযোগী উদ্যোগের ফলে স্থানীয় কৃষকরা আমন চাষে আরও বেশি উৎসাহিত হবেন এবং ফসল উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।