রোনালদোর সমর্থন নেইমারকে, ২০০২ সালের স্মৃতি ভাসছে
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও নেইমারের পাশে দাঁড়িয়েছেন। ২০০২ বিশ্বকাপে নিজের ইনজুরি থেকে ফেরার অভিজ্ঞতার সঙ্গে তুলনা করে তিনি বলেছেন, এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নেইমার তার সমালোচকদের মুখ বন্ধ করতে পারবেন।
ব্রাজিলের হয়ে দুইবার বিশ্বকাপ জেতা কিংবদন্তি রোনালদো নাজারিও ২০২৬ বিশ্বকাপে কিলিয়ান এমবাপে এবং লিওনেল মেসির খেলা উপভোগ করছেন। পাশাপাশি নেইমারের কঠিন সময়ে তিনি তার পাশে দাঁড়িয়ে সমর্থন অব্যাহত রেখেছেন। ফরাসি সংবাদপত্র এল ইকুইপেকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, এমবাপের খেলার ধরন তাকে তার নিজের ক্যিয়ারিরের সেরা সময়ের কথা মনে করিয়ে দেয়। তিনি মেসিকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বর্ণনা করেন এবং মনে করেন এই দুজনই পরিসংখ্যানের ঊর্ধ্বে এবং বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার যোগ্যতা রাখে। রোনালদো নেইমারের প্রশংসা করতে গিয়ে ২০০২ সালের সেই বিশ্বকাপের কথা স্মরণ করেন, যখন হাঁটুর মারাত্মক ইনজুরি কাটিয়ে তিনি মাঠে ফিরেছিলেন এবং ব্রাজিলকে পঞ্চম বিশ্বকাপ জেতাতে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বলেন, যারা নেইমারকে বিশ্বাস করেনি, তাদের মুখ বন্ধ করার দারুণ সুযোগ রয়েছে তার সামনে এবং তিনি পুরোপুরি নেইমারের পক্ষে আছেন। সাক্ষাৎকারের শেষে রোনালদো ব্রাজিলের বর্তমান ফুটবল অবস্থা নিয়ে বলেন, এখন পুরো বিশ্বে দুর্দান্ত সব খেলোয়াড় ও শক্তিশালী দল রয়েছে এবং ব্রাজিল হয়তো তার একক ফেভারিট তকমা হারিয়েছে, কিন্তু তারা এখনও ফুটবলের অন্যতম পরাশক্তি হিসেবে বিবেচিত হয়। আগামীকাল রাতে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিল জাপানের মুখোমুখি হবে এবং ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে।