সব সংবাদ
শিক্ষা

বিএনপি সরকার ক্ষমতায় থাকলে ক্যাম্পাসে কোনো অনিয়ম হবে না: ড. মারুফ হোসেন

বিএনপি নেতা ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, তাদের সরকার ক্ষমতায় থাকলে শিক্ষাঙ্গনে রাহাজানি, সিট দখল ও নকলমুক্ত পাবলিক পরীক্ষা নিশ্চিত করা হবে। এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নজরদারি ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লার দাউদকান্দী উপজেলার ইলিয়টগঞ্জ ড. মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা ব্যবস্থায় বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতি দূর করে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি অভিযোগ করে বলেন, বিগত শেখ হাসিনা সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং ঢালাওভাবে পাশের হার বাড়িয়ে জাতিকে বিপথে নেওয়ার চেষ্টা করেছে। ড. মারুফ হোসেন আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে ক্যাম্পাসে রাহাজানি, সিট দখলসহ কোনো অপকর্ম হয় না এবং নকলমুক্ত পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারও প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। কঠোর নজরদারি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে। পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী দিনে তোমরাই দেশ পরিচালনার দায়িত্ব নেবে। অনুষ্ঠানে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তিনি কলেজ ক্যাম্পাসে গাছ লাগান।