সব সংবাদ
স্বাস্থ্য

হামে আরো ৪ শিশুর মৃত্যু, লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ১ লাখ ১১ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে হাম সংক্রমণে এবং ৬২৩ জনের মৃত্যু হয়েছে উপসর্গে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিন অনুযায়ী, দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন হাম রোগী শনাক্ত হয়েছে ১৪১ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ২১১ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ১১ হাজার ৮৫১ জনের ক্ষেত্রে নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৯৩ জনের এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৬২৩ জন। বিভাগভিত্তিক হামে মৃত্যুর সংখ্যা বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ২৬৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৭৯, চট্টগ্রামে ৫১, ময়মনসিংহে ৬২, বরিশালে ৩৯, খুলনায় ২৮ এবং রংপুরে ৮ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন, যার মধ্যে ৯৬২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৭৩ জন, চট্টগ্রামে ২৩৮, বরিশালে ১০২, ময়মনসিংহে ৬৬, খুলনায় ৬৩, সিলেটে ৭৪, রাজশাহীতে ৩৫ এবং রংপুরে ১১ জন রয়েছে।