সব সংবাদ
ফেনী

ফেনী ডায়াবেটিক সমিতিতে নির্বাচনী প্রক্রিয়া শুরু, মনোনয়নপত্র সংগ্রহ করলেন ২৬ জন

ফেনী ডায়াবেটিক সমিতিতে আসন্ন নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। গতকাল মোট ২৬ জন প্রার্থী বিভিন্ন পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ৪ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ফেনী ডায়াবেটিক সমিতিতে আসন্ন নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। সমিতির নির্বাচনী তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহের দিন ধার্য্য ছিল। ওইদিন মোট ২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন, যুগ্ম কোষাধ্যক্ষ পদে ১ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সাধারণ সম্পাদক পদে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, কোষাধ্যক্ষ পদে ওমর ফারুক ভূঁইয়া বেলাল এবং যুগ্ম কোষাধ্যক্ষ পদে এডভোকেট মেজবাহ উদ্দিন মোর্শেদ একক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ডাক্তার সহিদুল ইসলাম ও এডভোকেট মেজবাহ উদ্দিন খান। সহ-সভাপতি পদে আবুল কাশেম, সামিউল হক, আনম আব্দুর রহিম ও ডাক্তার সাইদুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যুগ্ম সম্পাদক পদে ডাক্তার মোঃ ইলিয়াস ও মোঃ শাহ আলম বাদল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

কার্যনির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন নেসার উদ্দিন, একে এম সিরাজুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, ইকবাল আলম, একেএম রফিকুল ইসলাম নিপু, বদরুদ্দোজা হেলাল, মোঃ পারভেজ, হারুন আর রশিদ হাজারী, হাজী নুরুল আলম চৌধুরী, মশিউর রহমান ভূঁইয়া মাসুম, ইফতেখার রাশেদ, ওমর ফারুক মজুমদার, মোহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফরিদ আহমদ ভূঁইয়া ও আখতার হোসেন চৌধুরী।

নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২১ জুন মনোনয়নপত্র জমা দেবেন প্রার্থীরা। ২২ জুন মনোনয়নপত্র যাচাই বাছাই এবং ২৮ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের দিনক্ষণ ধার্য্য রাখা হয়েছে। ৪ জুলাই সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।