সব সংবাদ
ফেনী

ফেনীর দাগনভূঞায় ৪০ দিন নিয়মিত নামাজ আদায়ে ৯ কিশোর পেল সাইকেল

ফেনীর দাগনভূঞা উপজেলার ওমরাবাদ গ্রামে ৪০ দিন ধরে মসজিদে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৯ জন শিশু-কিশোরকে সাইকেল উপহার দেওয়া হয়েছে। একই প্রতিযোগিতায় ৪১ জন শিক্ষার্থী শিক্ষা উপকরণ ও ইসলামিক বই পেয়েছে।

গত শনিবার বিকালে ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামে আলোর মশালের উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে টানা ৪০ দিন মসজিদে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় ৯ জন শিশু-কিশোরকে সাইকেল উপহার দেওয়া হয়। এছাড়াও ১০টি সূরা মুখস্থ ও মাসালা-মাসায়েল প্রতিযোগিতায় অংশ নিয়ে ৪১ জন শিক্ষার্থী শিক্ষা উপকরণ ও ইসলামিক বই পেয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডা. ফখরুদ্দিন মানিক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার উদ্দেশ্য হলো শিশু-কিশোরদের মসজিদে নিয়মিত যাতে করা অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে তারা জানতে পারে এবং সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা হয়।