বিরোধী দলের এমপিদের এলাকায় ২০ কোটি টাকা বরাদ্দ
জাতীয় সংসদে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দ মসজিদ, কবরস্থান ও ঈদগাঁহের জন্য বর করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে সিটি করপোরেশন এলাকা বাদ দিয়ে বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে এ অর্থ বরাদ্দ করেছেন। মন্ত্রী আরও জানান, এই বরাদ্দ মসজিদ, কবরস্থান ও ঈদগাঁহের জন্য দেওয়া হয়েছে। বিরোধী দলের সদস্যদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা জেলা পরিষদের পক্ষ থেকে এবং সিটি করপোরেশনগুলোতে পরে এই বরাদ্দ দেওয়া হবে। এই ঘোষণার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ৪০ বছরের সংসদীয় জীবনে তিনি বিরোধী দলের সদস্য থাকলেও কখনো এ ধরনের কোনো বরাদ্দ পাননি। তিনি বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বাজেট-আলোচনায় দেওয়া বক্তব্যের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী এ বিষয়ে সুবিচার করবেন।