সব সংবাদ
খেলা

বিশ্বকাপের জন্য ব্রাজিলের অফিসে ছুটি! জাপান ম্যাচ সামনে রেখে কর্মীদের মনও অফিসে নেই

জাপানের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ উপলক্ষে ব্রাজিলের অফিসগুলো আজ দুপুরের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে। কর্মীদের মনও কাজে বসছে না, সবার মন পড়ে আছে ম্যাচে। ব্যাংক, বীমা সহ বড় প্রতিষ্ঠানগুলো আগেভাগে ছুটি দিচ্ছে।

বিশ্বকাপে নিজের দেশে ম্যাচ চলছে, এই সময় অফিসের টেবিলে মন বসবে কীভাবে? ব্রাজিলিয়ানদেরও তাই মন কাজে লাগছে না। জাপান ম্যাচ সামনে রেখে ব্রাজিলের ব্যাংক, বীমা ও অন্য বড় প্রতিষ্ঠানগুলো আগেভাগে ছুটি ঘোষণা করেছে।

আজ জাপানের বিপক্ষে ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচটি ব্রাজিলের সময় বেলা দুইটায় (বাংলাদেশ সময় রাত ১১টায়) শুরু হবে। এই দিন অফিসগুলো সকাল ৯টায় খুলে দুপুর ১২টার মধ্যেই বন্ধ হয়ে যাবে।

গ্রুপ পর্বের ম্যাচগুলো রাতে হওয়ায় অফিস সময়ে কোনো প্রভাব পড়েনি। কিন্তু নকআউট পর্বে ম্যাচ দুপুরে শুরু হওয়ায় অফিসের সময়সূচি বদলাতে হয়েছে।

ব্যাংকগুলো জানিয়েছে, বিমানবন্দল, হাসপাতালের মতো জরুরি স্থানে ব্যাংকিং সেবা চালু থাকবে। অনলাইন সেবাও স্বাভাবিকভাবে চলবে। ২০১৪ সালে যখন ব্রাজিলে বিশ্বকাপ হয়েছিল, তখনও অনেক অফিস এভাবে ছুটি দিয়েছিল।