রাজশাহীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তিন সদস্য বহিষ্কার
রাজশাহী শাখার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে তিন আইনজীবীকে বহিষ্কার করা হয়েছে। দলের সিদ্ধান্ত অমান্য করে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজশাহীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তিন সদস্যকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগ হলো, তারা দলীয় ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। দলের সিদ্ধান্ত অমান্য করে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ২৮ জুন সন্ধ্যায় ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল মালেক রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত তিন আইনজীবী হলেন—অ্যাডভোকেট আতিকুর রহমান ইতি, অ্যাডভোকেট মাহমুদুর রহমান রুমন এবং অ্যাডভোকেট মো. এনামুল হক। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোরামের কার্যনির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে তাদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ২৮ জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।