জাপানের বিপক্ষে নেইমার কতটা সময় খেলবেন? উত্তর দিলেন ব্রাজিল কোচ
বিশ্বকাপে শেষ ষোলোতে খেলার লড়াইয়ে আজ জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। কোচ আনচেলত্তি জানিয়েছেন, নেইমারের শারীরিক অবস্থা উন্নত হয়েছে এবং তিনি ১৫ মিনিটের বেশি সময় খেলার জন্য প্রস্তুত।
বিশ্বকাপে শেষ ষোলোতে খেলার লড়াইয়ে আজ বাংলাদেশ সময় রাত ১১টায় শেষ বত্রিশে জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল নেইমারকে কি শুরুর একাদশে দেখা যাবে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, জাপানের বিপক্ষেও নেইমার শুরু থেকে মাঠে নামানোর সম্ভাবনা খুব বেশি নয়। তবে তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। কোচ জানিয়েছেন, প্রায় ৯৮১ দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে বদলি হিসেবে নেমে ১৫ মিনিট খেলেছিলেন নেইমার। জাপানের বিপক্ষে তাঁর খেলার সময় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আনচেলত্তি বলেন, 'নেইমার নিজেকে দারুণভাবে প্রস্তুত করছে। গত এক সপ্তাহে সে উল্লেখযোগ্য উন্নতি করেছে। এখন সে ১৫ মিনিটের চেয়ে বেশি সময় খেলার জন্য প্রস্তুত।' আজকের ম্যাচে জাপানকে হারাতে পারলে ব্রাজিল নিশ্চিত করবে শেষ ষোলোর টিকিট।