সব সংবাদ
অন্যান্য

গাছ কাটা নিয়ে বিরোধ: চাচাত ভাইয়ের কাঠ দিয়ে মাথায় আঘাতে যুবকের মৃত্যু

চট্টগ্রামের রাউজানে একটি গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাত ভাইয়ের হামলায় ৩৭ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

রাউজান থানার হলদিয়া ইউনিয়নের জানি পাথর এলাকায় কয়েকদিন আগে একটি পুকুরে গাছ হেলে পড়ে। স্থানীয়রা বৈঠকে ওই গাছটি কাটে ফেলার সিদ্ধান্ত নেয়। পরে গাছের মালিকের কাছ থেকে গাছটি কিনে নেন নিহত আবদুল মান্নান সওদাগরের ভাই লোকমান। বৃহস্পতিবার গাছটি কাটতে গেলে আবদুল মান্নান ও লোকমানের সঙ্গে তাদের চাচাত ভাই শাহজাহানের ঝগড়া হয়। ঝগড়া মিটে যাওয়ার পর আবদুল মান্নান দোকানে চলে যান। কিছুক্ষণ পর শাহজাহান বাজারে এসে একটি কাঠের টুকরা দিয়ে আবদুল মান্নানের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবদুল মান্নান সওদাগর স্থানীয় কবির আহমদের ছেলে এবং জানি পাথর এলাকায় একটি মুদি দোকান চালাতেন। মৃত্যুর পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দিলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।