রাজিবের বিচার হয়নি, আর সবাই ব্যস্ত ছিল প্রভার চৌদ্দগুষ্ঠি উদ্ধারে
ঢালিউড নির্মাতা শিহাব শাহীন প্রকাশ করেছেন, অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার সঙ্গে তার বাগদানের ছবি শেয়ার করে তিনি এই বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, রাজিব হাসান এত বড় অপরাধ করেও গ্রেফতার হননি, বিচার হয়নি এবং জেলে যাননি।
বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের পরপরই প্রভার সাবেক বাগদত্তা রাজিব হাসানের সঙ্গে তার কিছু আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এই বিতর্কের জেরে অপূর্ব-প্রভার সংসার ভেঙে যায়। প্রায় তিন বছর আগে সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রভা জানিয়েছিলেন— নানা কৌশলে তাকে দিয়ে ভিডিওগুলো করাত রাজিব। রাজিব তখন বলেছিল, ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি, কিন্তু আসলে ডিলিট করেননি। পরবর্তীতে অপূর্বকে বিয়ে করায় রাজিব ছড়িয়ে দেন নেটদুনিয়ায়। শেষে অপূর্বর সঙ্গে সংসার করা হয়নি প্রভার, ভেঙে যায় সংসার। এবার এই ঘটনায় সামাজিক মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন ঢালিউড নির্মাতা শিহাব শাহীন। ১৯ জুন (শুক্রবার) রাজিব ও প্রভার বাগদানের একটি ছবি শেয়ার করে একটি পোস্টে তিনি লিখেছেন— ঘটনাটার পরপরই ছেলেটার সঙ্গে কথা হয়েছিল। জিজ্ঞেস করেছিলাম— তুমি কীভাবে এ কাজটি করলা? যাকে ভালোবাসো কীভাবে তার এত বড় ক্ষতি করলা? ইনিয়ে-বিনিয়ে অনেক কথা বলেছিল সে। পরে প্রমাণ হয়েছে সব মিথ্যা। শিহাব শাহীন বলেন, ভিডিও ফাঁসে এত বড় অপরাধ করায় রাজিবের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ছিল। তিনি বলেন, এত বড় একটা অপরাধ অথচ তার কিছুই হয়নি— গ্রেফতার হওয়ার কথা হয়নি, বিচার হওয়ার কথা হয়নি, জেলে থাকার কথা কিছুই হয়নি! অবশ্য তখন এ নিয়ে কোনো আইন ছিল না। আর সবাই ব্যস্ত ছিল প্রভার চৌদ্দগুষ্ঠি উদ্ধারে।