ভারত সীমান্তে ৩.২ মাত্রার ভূমিকম্প, আগে বাংলাদেশ সীমান্তে ৪.৪ মাত্রার কম্পন
মিয়ানমার-ভারত সীমান্তে ৩ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হয়েছে। এর ৩ ঘণ্টা ৪৭ মিনিট আগে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে ৪ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, মিয়ানমার-ভারত সীমান্ত অঞ্চলে রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিট ৪৭ সেকেন্ড সময় ৩ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৬ দশমিক ৮৬৭° উত্তর অক্ষাংশ ও ৯৫ দশমিক ২৬৮° পূর্ব দ্রাঘিমাংশে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্র ভারতের ডিব্রুগড় শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সোনারি শহর থেকে প্রায় ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থিত ছিল।
এই ভূমিকম্পের প্রায় ৩ ঘণ্টা ৪৭ মিনিট আগে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত অঞ্চলে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। গতকাল রোববার বাংলাদেশ সময় রাত ৯টা ৫৩ মিনিটে সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল ২১ দশমিক ৫৬৯° উত্তর অক্ষাংশ ও ৯২ দশমিক ৫৩৯° পূর্ব দ্রাঘিমাংশে এবং গভীরতা ছিল ৪৯ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্র চট্টগ্রাম শহর থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে প্রায় ৫৭ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে অবস্থিত ছিল।
উভয় ভূমিকম্পের সময় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি।