সব সংবাদ
আন্তর্জাতিক

ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘন: হিজবুল্লাহ বলল, দেশ ও জনগণ রক্ষার অধিকার আমাদের আছে

ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ জানিয়েছে, তাদের দেশ ও জনগণকে রক্ষা করার অধিকার রয়েছে।

ইসরাইল রোববার (২৮ জুন) লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালিয়েছে, যা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন। হিজবুল্লাহর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তারা এসব ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং নিজেদের মাতৃভূমি ও জনগণকে রক্ষার অধিকার তাদের আছে।

হিজবুল্লাহর দাবি অনুযায়ী, ইসরাইলি যুদ্ধবিমান নাবাতিয়েহ ও মায়ফাদুন শহরের আবাসিক ভবনে হামলা চালিয়েছে। এছাড়া ইসরাইলি ড্রোন ফ্রাউন শহর ও বিনত জবেইল জেলার খোলা এলাকায় আক্রমণ করেছে। তাইবেহ ও হাদ্দাথা এলাকার আবাসিক ভবনও লক্ষ্য করা হয়েছে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত সমঝোতায় উল্লেখ করা হয়েছিল যে, যুদ্ধের অবসান সব ফ্রন্টেই কার্যকর হবে, যার মধ্যে লেবাননও রয়েছে। কিন্তু তারপরও মার্চ মাসের শুরু থেকে লেবাননে ইসরাইল তাদের হামলা আরও তীব্র করেছে।