সব সংবাদ
জাতীয়

নরসিংদীতে অফিসে অনুপস্থিতির জন্য এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে শোকজ

নরসিংদী সদর উপজেলার এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে অফিসে অনুপস্থিতির কারণে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। ২৮ জুন সকালে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকস্মিক পরিদর্শনে গিয়ে তাদের দপ্তরে উপস্থিত পাননি।

নরসিংদী সদর উপজেলার এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে অফিসে অনুপস্থিতির জন্য কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। রোববার (২৮ জুন) নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, ২৮ জুন সকাল ৯টায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকস্মিক পরিদর্শনে গিয়ে তাদের দপ্তরে উপস্থিত পাননি, যা সরকারি নির্দেশনার পরিপন্থী ও অসদাচরণের শামিল। এই আচরণের জন্য সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা-২০২৪ অনুযায়ী তাদের লিখিতভাবে জবাব দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।