ফেনীতে আইসিটি হোমের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ফেনীর গোল্ডেন প্যালেস মিলনায়তনে আইসিটি হোমের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন আইসিটি হোমের প্রতিষ্ঠাতা তৌহিদুল ইসলাম পলাশ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখা হয় এবং মেধাস্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয়।
ফেনীতে আইসিটি হোমের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গতকাল দুপুরে শহরের গোল্ডেন প্যালেস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আইসিটি হোমের আয়োজনে এই বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়নাল হাজারী কলেজের প্রভাষক ও আইসিটি হোমের প্রতিষ্ঠাতা তৌহিদুল ইসলাম পলাশ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীকন মডেল কলেজের প্রভাষক আবদুল্লাহ আল-মামুন, বীকন মডেল কলেজের প্রভাষক আবুল খায়ের এবং স্কলার্স ফেনীর শাখার সিনিয়র শিক্ষক তানজিদুল ইসলাম রিশাদ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন খাদিজাতুন তানহা ও আজহার উদ্দিন। এসময় কেক কাটা হয়। এছাড়া ফাইনাল মডেল টেস্টে মেধাস্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ এবং শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। মধ্যাহ্ন ভোজের পর র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ইসরাত জাহান রিফা, জান্নাতুল নাঈম মমতাজ, ইফাজ আবরার, রাফসান সামিনা, খাদিজাতুল তানহা ও সানজিদা আফরিন মিম।