রাউন্ড অব ৩২-এর প্রথম ম্যাচে এখনও গোলশূন্য কানাডা ও দক্ষিণ আফ্রিকা
ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর প্রথম ম্যাচে কানাডা মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকার। প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। দুই দলই একবার করে গোলপোস্ট লক্ষ্য করে শট চালিয়েছে, কিন্তু বল জালে জড়াতে পারেনি কেউই।
ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর প্রথম ম্যাচে মাঠে নামছে কানাডা ও দক্ষিণ আফ্রিকা। এই টুর্নামেন্টে এগিয়ে যেতে হলে জয় ছাড়া বিকল্প নেই কোনো দলের কাছেই। তাই নিজেদের সর্বোচ্চটা দিয়েই মাঠে লড়ছে তারা। এবারই প্রথমবার নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা একাদশে আছেন উইলিয়ামস (গোলরক্ষক), মুদাউ, ওকোন, বোকাজি, মোদিবা, সিথোলে, মোকোয়েনা, মাসেকো, মোফোকেং, এপোলিস, মাকগোপা। কানাডা একাদশে আছেন ক্রেপাউ (গোলরক্ষক), লারয়েয়া, করনেলিয়াস, বোম্বিতো, জহন্সটোন, মিলার, এস্তাকুইও, সালিবা, বুচানান, ওলুওয়াসেয়ি, ডেভিড। প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত লক্ষ্যভেদ করতে পারেনি কোনো দলই। দুই দলই একবার করে গোলপোস্ট লক্ষ্য করে শট চালিয়েছে, তবে বল জালে জড়াতে পারেনি কেউই।