সব সংবাদ
অন্যান্য

ওয়ালটনের সিজন-২৪ ক্যাম্পেইনে ক্রিকেটার তাসকিন ও অভিনেত্রী মিমের সঙ্গে ২৪ ক্রেতার জমকালো ডিনার

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর অংশ হিসেবে ২৪ জন ক্রেতা ক্রিকেটার তাসকিন আহমেদ এবং অভিনেত্রী মিমের সঙ্গে জমকালো ডিনারে অংশ নিয়েছেন। এই ক্যাম্পেইনে ইতোমধ্যে ৬ জন ক্রেতা ১০ লাখ টাকা করে মিলিয়নিয়ার হয়েছেন।

ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর আওতায় ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কেনা ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। এই ক্যাম্পেইনের 'নেক্সট লেভেল ডিল' অফারের মাধ্যমে ক্রেতারা নগদ ১০ লাখ টাকা পাওয়ার সুবিধা পান। এছাড়াও জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ এবং জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে ডিনার করার সুযোগও রয়েছে।

গত শুক্রবার (২৭ জুন) রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে ২৪ জন গ্রাহকের সম্মানে এক জমকালো ডিনার অনুষ্ঠানের আয়োজন করে ওয়ালটন কর্তৃপক্ষ। এই অনুষ্ঠানে ক্রেতারা ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন এবং অভিনেত্রী মিমের সঙ্গে গল্প-আড্ডায় মেতে ওঠেন। অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং সিনিয়র এডিশনাল এক্সিকিউটিভি ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন উপস্থিত ছিলেন।

চলতি বছরের ৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের মেয়াদ শেষ হবে ৩০ জুন, ২০২৬। এ পর্যন্ত দেশজুড়ে ওয়ালটন ফ্রিজ এবং এসি কিনে ৬ জন ক্রেতা মিলিয়নিয়ার অর্থাৎ ১০ লাখ টাকা করে পেয়েছেন। তারা হলেন: ভালুকার খোকন মিয়া, রাজধানীর মাহমুদুল হাসান, নাটোরের গৃহবধূ আফরোজা বেগম, বান্দরবানের সুপ্রকাশ চাকমা, বাগেরহাটের দিনমজুর কুদ্দুস হাওলাদার এবং নরসিংদীর গৃহবধূ তাহমিনা আক্তার।

এছাড়াও তাসকিন এবং মিমের সঙ্গে ডিনারের সুযোগ পেয়েছে ২৪ জন ক্রেতা। তাদের মধ্যে ২ জন থাইল্যান্ড ভ্রমণের ট্রাভেল কুপনও পেয়েছেন। ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে, এমন আয়োজন ভবিষ্যতেও চলমান থাকবে।