সব সংবাদ
রাজনীতি

১৯৭১ সালের ভূমিকার জন্য ক্ষমা চায়নি জামায়াতে ইসলামী, এখনো সময় আছে ভাবার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আলোচনায় জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী ভূমিকার জন্য তারা একবারও ক্ষমা প্রার্থনা করেনি। তিনি আরও বলেন, এখনো সময় আছে তারা যেন ভেবে দেখেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে বলেন, যারা ওই পাড়ে আছেন তারা অনেকভাবে তাদের ক্ষুব্ধ করার চেষ্টা করেছেন এবং এই সময় এসে এটা ঠিক নয়। তিনি আরও বলেন, ১৯৭১ সালের ভূমিকার জন্য একবারও তো ক্ষমা প্রার্থনা করলেন না, জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। মন্ত্রী উল্লেখ করেন, জামায়াতের নেতা প্রফেসর গোলাম আজম তখন বলেছিলেন, ১৯৭১ সালে আমরা ভুল করিনি। তবে এখনো সময় আছে তারা এখনো ভেবে দেখতে পারেন। তিনি আরও বলেন, ১৯৭১ সম্পর্কে তাদের ধারণা খুব পরিষ্কার করে তারা বলেন না, বলেননি। আজ পর্যন্ত কেউ শোনেনি। এটা স্বীকার করলে তাদের জন্য রাজনীতি অনেক সহজ হয়ে যাবে। এনসিপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা এমন একটা দলের সাথে জোট করেছে যে দলটি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।