বিশ্বকাপের নকআউট পর্ব শুরু, প্রথম ম্যাচ কানাডা-দক্ষিণ আফ্রিকা
ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে শুরু হচ্ছে রোমাঞ্চকর নকআউট পর্ব। প্রতিটি ম্যাচ এখন 'ডু অর ডাই' - একবার হারলেই বিদায়। আগামী ২৮ জুন রাত থেকে শুরু হচ্ছে রাউন্ড অব ৩২।
ফুটবলপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে। গ্রুপ পর্বের উত্তেজনা পেরিয়ে এখন শুরু হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়, নকআউট পর্ব। এখান থেকে প্রতিটি ম্যাচই 'ডু অর ডাই' - একবার হারলেই বিদায়, আর জিতলেই পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার সুযোগ।
বাংলাদেশ সময় রোববার (২৮ জুন) দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলসের স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কানাডা ও দক্ষিণ আফ্রিকা।
এরপর সোমবার রাত ১১টায় রাউন্ড অব ৩২-এর দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপ পর্বের মতো নকআউট পর্বেও প্রতিদিনই অনুষ্ঠিত হবে একাধিক ম্যাচ। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের নকআউট অভিযান শুরু করবে আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায়। রাউন্ড অব ৩২-এ লিওনেল মেসিদের প্রতিপক্ষ এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক কেপ ভার্দে।
বিশ্বকাপের নকআউট পর্বের সূচি অনুযায়ী, ২৮ জুন রাত ১টায় কানাডা-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়ে ৪ জুলাই রাত ৪টায় আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের মধ্য দিয়ে এই পর্ব শেষ হবে।