সব সংবাদ
আন্তর্জাতিক
পাকিস্তানে দুই পৃথক বোমা বিস্ফোরণে নিহত ৭
খাইবার পাখতুনখওয়া প্রদেশের বান্নু জেলায় রাস্তার পাশে পেতে রাখা দুটি বোমার বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও তিনজন আহত হয়েছে। প্রথম বোমায় পাঁচজন এবং দ্বিতীয় বোমায় আরও দুইজন মারা গেছেন।
পাকিস্তান পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার খাইবার পাখতুনখওয়ার বান্নু জেলায় এ ঘটনা ঘটে। প্রথমে একটি গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়, যাতে পাঁচজন নিহত হন। এরপর উদ্ধারকাজ চলাকালীন দ্বিতীয় বোমা বিস্ফোরণে আরও দুইজন মারা যান এবং তিনজন আহত হন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এক্স প্ল্যাটফর্মে হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
মূল প্রতিবেদন (Reference):
পাকিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত ৭
— bdnews24