সব সংবাদ
খেলা

বিশ্বকাপে রেকর্ড গড়ছে সাবেক চ্যাম্পিয়নরা

বিশ্বকাপের প্রায় একশ বছরের ইতিহাসে এবার সবচেয়ে বেশি সংখ্যক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন খেলোয়াড় অংশ নিচ্ছেন। আর্জেন্টিনা, ফ্রান্স ও জার্মানির ২২ জন খেলোয়াড় নকআউন্ডে উঠেছেন।

বিশ্বকাপের প্রায় একশ বছরের ইতিহাসে আট দেশের ৪৭১ জন খেলোয়াড় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি ছুঁয়ে দেখতে পেরেছেন। তাদের মধ্যে মাত্র ২১ জন তিনবার এই সাফল্যের পুনরাবৃত্তি করেছেন। চলতি বিশ্বকাপে নকআউন্ডে ওঠা তিন দেশের ২২ জন খেলোয়াড় দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন। এটি টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড। এর আগে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে সর্বোচ্চ ১৯ জন সাবেক চ্যাম্পিয়ন অংশ নিয়েছিল। আর্জেন্টিনা থেকে ১৭ জন খেলোয়াড় এবারের আসরে অংশ নিচ্ছেন, যারা ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতেছিলেন। তাদের মধ্যে রয়েছেন লিওনেল মেসি। কোচ লিওনেল স্কালোনি শিরোপা ধরে রাখার লড়াইয়ে আছেন। ২০১৮ বিশ্বকাপ জেতা কোচ দিদিয়ের দেশমও আছেন। ওই আসরে শিরোপা জেতা চারজন খেলোয়াড় কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, এন'গোলো কাঁতে ও লুকাস হার্নান্দেজ দ্বিতীয় শিরোপায় চোখ রাখছেন। ২০১৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা ম্যানুয়েল ন্যয়ারও এই তালিকায় আছেন।