সব সংবাদ
খেলা

কেপ ভার্ড়ের বিপক্ষে আর্জেন্টিনার কঠিন লড়াই

ঘানার তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম দাবি করেছেন, ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ কেপ ভার্ড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিদায় করবে। এর আগে তিনি হ্যারি কেইনের ওপর কালো জাদুর দাবি করেছিলেন।

ঘানার বিখ্যাত তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম আবারও আলোচনায় এসেছেন। এবার তিনি দাবি করেছেন, আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ অভিষেক বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্ড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিদায় করবে। এর আগে গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের ওপর তিনি কালো জাদু করেছেন বলে দাবি করেছিলেন। কাকতালীয়ভাবে সেই ম্যাচে কেইন গোল করতে ব্যর্থ হন এবং ইংল্যান্ড ম্যাচটি ড্রয়ে শেষ করে। আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামিতে রাউন্ড অব ৩২-এর ম্যাচে কেপ ভার্ড়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অভিষেক বিশ্বকাপেই চমক দেখিয়েছে কেপ ভার্ড়ে। গ্রুপ পর্বে তারা স্পেন ও সৌদি আরবের মতো শক্তিশালী দলকে গোলশূন্য ড্রয়ে আটকে রাখে। এছাড়া উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় দলটি। শক্তিশালী রক্ষণভাগ ও দুর্দান্ত গোলকিপিংয়ের কারণে ইতোমধ্যেই নজর কেড়েছে আফ্রিকার এই দ্বীপরাষ্ট্র।