সব সংবাদ
জাতীয়

ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট-কুমিল্লায় নতুন ডিসি

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুজ্জামান মিঞাকে ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে সিলেট ও কুমিল্লায় নতুন ডেপুটি কমিশনার পদে পদায়ন দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে রোববার জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুজ্জামান মিঞার পদায়ন হয়েছে। এদিকে, কুমিল্লার বর্তমান ডিসি রেজা হাসানকে সিলেটের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে কুমিল্লার নতুন ডেপুটি কমিশনার পদায়ন করা হয়েছে।