সব সংবাদ
আন্তর্জাতিক
ইরানের হাতে ৩০ দিন হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা করেছেন, আগামী ৩০ দিন হরমুজ প্রণালির সম্পূর্ণ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ তেহরানের হাতে থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তি উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নিল ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইরাক সফরকালে জানিয়েছেন, আগামী ৩০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় থাকবে। এরপর সব বাধা দূর হলে এই গুরুত্বপূর্ণ জলপথের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করা হবে। তিনি সতর্ক করে বলেছেন, এ বিষয়ে অন্য কোনো দেশের একতরফা হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং প্রণালিটি পুরোপুরি পুনরায় চালু হতে বিলম্ব ঘটাতে পারে। আরাগচি আরও জোর দিয়ে বলেন, এই দায়িত্ব ইসলামি প্রজাতন্ত্র ইরানের। এ বিষয়ে অন্য কোনো পক্ষ বা রাষ্ট্রের কোনো ভূমিকা নেই। সমঝোতা স্মারক অনুযায়ী বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট।
মূল প্রতিবেদন (Reference):
আগামী ৩০ দিন হরমুজ প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণ করবে ইরান
— Jugantor