সব সংবাদ
রাজনীতি

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি গঠন: আমির হিসেবে চরমোনাই পীর বহাল

ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের দলের প্রেসিডিয়াম, উপদেষ্টা পরিষদ ও মজলিসে আমেলা পুনর্গঠন করেছে। এতে আমির পদে পুনরায় চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমকে বহাল রাখা হয়েছে এবং নতুন মহাসচিব হয়েছেন গাজী আতাউর রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্প্রতি তাদের দলের গুরুত্বপূর্ণ কমিটি পুনর্গঠন করেছে। গত ২৭ জুন শনিবার রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সভায় এই কমিটি ঘোষণা করা হয়। দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এতে নতুন মহাসচিব হয়েছেন গাজী আতাউর রহমান, যিনি এর আগে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। বর্তমান মহাসচিব ইউনুছ আহমাদকে নতুন কমিটিতে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। এছাড়া ১১ জন নতুন প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে, যার মধ্যে রয়েছেন সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, আবদুল আউয়াল, আবদুল হক আজাদ, মো. গিয়াসউদ্দিন খান, আশরাফ আলী আকন, নেয়ামতুল্লাহ আল ফরিদী, মাহবুবুর রহমান এবং গাজী আতাউর রহমান।