বিপিজির নতুন সভাপতি মোহাম্মদ ইউনূস
বাংলাদেশ পেশাদার গলফারস অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ ইউনূস। আগামী দুই বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশের পেশাদার গলফ খেলায় নতুন দিনের সূচনা হয়েছে। শুক্রবার ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত বিপিজিএর দ্বিবার্ষিক নির্বাচনে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ ইউনূস সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর মেয়াদকাল হবে ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত। একই নির্বাচনে এবিএন ফরমুলেশন অ্যান্ড ট্রেডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান সিফাত আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। নতুন নির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ডা. আফশান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসা এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল কবির। কার্য নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মদ নজরুল ইসলাম, মো. শাখাওয়াত হোসেন সোহেল, ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম (অব.), বশির আহমেদ, আবুল কালাম আজাদ, মো. দুলাল হোসেন, শহিদ, মো. ইসমাইল হোসেন, মো. সাজিব আলী এবং নাদিম হোসেন।