হরিরামপুরে মাদক ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেপ্তার
মানিকগঞ্জের হরিরামপুরে দ্রুত বিচার আইনের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল বাতেন প্রামানিককে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মাদক ও চাঁদাবাজির মামলা রয়েছে।
মানিকগঞ্জের হরিরামপুরে পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করেছে। আব্দুল বাতেন প্রামানিক (৫৫) নামে এই ব্যক্তি উপজেলার গালা ইউনিয়নের কালই গ্রামের জুলমত প্রামাণিকের ছেলে। সে দ্রুত বিচার আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। শনিবার সন্ধ্যায় হরিরামপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন রোববার সকাল ১০ টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন। হরিরামপুর থানার এস আই মো. এমদাদুল হক জানান, হরিরামপুর থানার এফআইআর নং-৩ (তারিখ ১০ এপ্রিল ২০২৬), আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০২৪-এর ৪(১) ধারার মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। আব্দুল বাতেন প্রামানিকের বিরুদ্ধে একাধিক মাদক ও চাঁদাবাজির মামলা রয়েছে।