সব সংবাদ
অন্যান্য
সুনামগঞ্জে বাক-শ্রবন প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: জার্মানি সমর্থক আটক
সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক বাক ও শ্রবন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ ৩৫ বছরের আকরাম আলী নামে একজনকে গ্রেফতার করেছে। ভিকটিমকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশ জানিয়েছে, গত ২৭ জুন বিকাল ৫টায় উপজেলার লক্ষিপুর ইউনিয়নের চানপুর গ্রামে বাক ও শ্রবন প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করে আকরাম আলী (৩৫)। ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করে পুলিশ। অভিযুক্ত আকরাম আলী একই ইউনিয়নের তিলুরা এরুয়াখাই গ্রামের মৃত ইরশাদ মিয়ার ছেলে। ঘটনার পর ভিকটিমকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মূল প্রতিবেদন (Reference):
দোয়ারাবাজারে ধর্ষণের অভিযোগে জার্মানি সমর্থক পুলিশের জালে
— Daily Inqilab