বিশ্বকাপ নকআউট: কার মুখোমুখি কে, জানুন এখনই
বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়ে গেছে। ৪৮ দলের মধ্য থেকে শেষ ৩২ দল নির্বাচিত হয়েছে। এখন শুরু নকআউট পর্ব, যেখানে প্রতিটি ম্যাচই এলিমিনেশন ভিত্তিক।
বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়ে গেছে। ৪৮টি দলের মধ্যে প্রতিযোগিতা শেষে শেষ বত্রিশটি দল চূড়ান্ত হয়েছে। এখন থেকে শুরু হচ্ছে নকআউট পর্বের আসল উত্তেজনা, যেখানে প্রতিটি ম্যাচই বাঁচা-মরার লড়াই। হারলেই বিদায়, জিতলেই নিশ্চিত হবে শেষ ষোলোয় জায়গা। এবারের রাউন্ড অব থার্টি-টু-তে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে একাধিক রোমাঞ্চকর ম্যাচ। সবচেয়ে আলোচিত হতে যাচ্ছে লাতিন পরাশক্তি ব্রাজিল ও এশিয়ার শক্তিশালী দল জাপানের মধ্যে। এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল মুখোমুখি হবে লুকা মদরিচের ক্রোয়েশিয়ার। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। অন্যদিকে শক্তিশালী ফ্রান্সকে কঠিন পরীক্ষা দিতে হবে লড়াকু সুইডেনের বিপক্ষে। নকআউট পর্বের প্রতিটি ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা বাড়ছে।