সব সংবাদ
খেলা

ইতিহাস গড়ল কঙ্গো, প্রথমবার বিশ্বকাপের নকআউটে

গণতান্ত্রিক কঙ্গো ৬৭ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষপর্যন্ত ঘুরে দাঁড়িয়ে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্যন্ত পৌঁছে গেছে।

আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গণতান্ত্রিক কঙ্গো প্রথম গোল হজম করে বসে ১০ মিনিটের মাথায়। উজবেকিস্তানের এল্ডর সমুরোদোভের সেই গোলের লিড ৬৭ মিনিট পর্যন্ত ধরে থাকে। এরপর ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইওয়ান উইসা সমতায় ফেরান। ৭৮ মিনিটে ফিস্তন মায়েলের গোলে লিড নেয় কঙ্গো। যোগ করা সময়ের প্রথম মিনিটে ইওয়ান উইসার দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয় ৩-১ ব্যবধানে। ১৯৭৪ সালে প্রথম বিশ্বকাপে অংশ নেওয়া কঙ্গো এবার ফিরেই দ্বিতীয় আসরে নকআউটে পৌঁছে ইতিহাস গড়ল।