সব সংবাদ
রাজনীতি

ঢাকায় গ্রেপ্তার জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ

ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে জামালপুরে মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)। গত শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নূর মোহাম্মদের বিরুদ্ধে জামালপুরে মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এর আগে, গত ১ জানুয়ারি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক এই সংসদ সদস্য, তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দেন ঢাকার একটি আদালত।