সব সংবাদ
অন্যান্য

চট্টগ্রামে ৯ বছর আগের হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

চট্টগ্রামের পাহাড়তলি এলাকায় ২০১৭ সালে এক যুবককে খুনের মামলায় আদালত একজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ঘটনার কারণ ছিল ভাড়া নিয়ে বিতণ্ডা।

চট্টগ্রামে ২০১৭ সালের ২৪ মার্চ পাহাড়তলি থানার অলংকার শপিং কমপ্লেক্সে একটি হত্যাকাণ্ড ঘটে। নিহত আবু নাছের (২০) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ ছলিমপুর গ্রামের আবু তাহেরের ছেলে। সে ওই মার্কেটের দ্বিতীয় তলায় মমতাজ টেলিকম দোকান চালাত। একই তলায় এস এম টেলিকম দোকান পরিচালনা করতেন ফেরদৌস ওয়াহিদ। ইসমাইল হোসেন সুজন নামের এক মোবাইল মেকানিক ওই দোকানের একাংশ মাসিক চার হাজার টাকায় ভাড়া নিয়ে কাজ করত। ৬ মার্চ সুজন জানানা ছাড়াই অন্য দোকানে চলে যায়। ১০ মার্চ ফেরদৌস ভাড়া দাবি করলে সুজন এক হাজার টাকা দেয়। ২৪ মার্চ রাতে ফেরদৌস ও আবু নাছের বাকি টাকা চাইতে গেলে জননী টেলিকমের ভিতর তাদের সাথে সুজনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুজন একটি কাচি দিয়ে আবু নাছেরের বুকে ও তলপেটে আঘাত করে। পরে মার্কেটের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেদিন রাতেই সেখানে তার মৃত্যু হয়। ঘটনার পরদিন নিহতের মা মমতাজ বেগম বাদী হয়ে পাহাড়তলি থানায় হত্যা মামলা করেন। আদালতে ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার সকালে এই রায় দেওয়া হয়। আদালত আসামি সুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে। আসামি পলাতক রয়েছেন বলে জানা গেছে।