সব সংবাদ
জাতীয়

প্রবাসীর ছেলেকে অপহরণ ও হত্যা: মুক্তিপণ না পেয়ে খুন করল দুর্বৃত্তরা, গ্রেফতার প্রধান আসামি

চুয়াডাঙ্গায় সৌদি প্রবাসীর ছেলে রাফিজ মিয়া (১৫) কে অপহরণ করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়া হয়। পুলিশ রাজবাড়ী থেকে প্রধান আসামি লাল্টুকে গ্রেফতার করেছে।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সৌদি আরবে প্রবাসী আক্তার হোসেনের ছেলে রাফিজ মিয়া (১৫) কে গত ৫ জুন সন্ধ্যায় কৌশলে ফোনে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহরণের পর তাকে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। পরে তার পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপর ওইদিন রাতে কিশোর রাফিজকে সদর উপজেলার কুতুবপুর এলাকার অর্জুন খালের পাশে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হাত-পা বেঁধে নির্যাতন করা হয় এবং পরিবারের সদস্যদের কাছে ফোন করে নির্যাতনের শব্দ শুনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের পক্ষ থেকে মুক্তিপণের টাকা না পাওয়ায় একই দিন রাতে লাল্টু মিয়াসহ অন্যান্য আসামি রশি দিয়ে শ্বাসরোধে রাফিজকে হত্যা করে। পরে লাশ অর্জুন খালে ফেলে রেখে যায় তারা। এ ঘটনায় পুলিশ শুক্রবার ভোরে রাজবাড়ীর বালিয়াকান্দির জামালপুর বাজার থেকে প্রধান আসামি লাল্টুকে গ্রেফতার করে। গ্রেফতার লাল্টু মিয়ার বাড়ি চুয়াডাঙ্গা সদরের শিবপুর গ্রামে। গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত রশি উদ্ধার করা হয়েছে। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।