সব সংবাদ
আন্তর্জাতিক

ঢাকায় মার্কিন দূতাবাসের সতর্কতা জারি, ভিসা বাতিলের হুঁশিয়ারি

ঢাকাস্থ মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণে আসা বিদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে। কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ভিসা বাতিল হতে পারে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন এমন বিদেশি নাগরিকদের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে। গতকাল শনিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দূতাবাসের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, অনভিবাসী ভিসাধারীরা এসব সুবিধার অপব্যবহার করলে তাদের ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হতে পারেন। যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহন করার জন্য প্রস্তুত আছেন কি না তা নিশ্চিত হতে হবে।